পঁচিশে বৈশাখ
পঁচিশে বৈশাখ চলেছে
জন্মদিনের ধারাকে বহন ক'রে
মৃত্যুদিনের দিকে।
সেই চলতি আসনের উপর ব'সে কোন কারিগর গাঁথছে
ছোট ছোট জন্মমৃত্যুর সীমানায়
নানা রবীন্দ্রনাথের একখান মালা।।
রথে চড়ে চলেছে কাল;
পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে,
পায় কিছু পানীয়;
পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে;
চাকার তলায় ভাঙা পাত্র ধুলার যায় গুঁড়িয়ে।
তার পিছনে পিছনে
নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে,
পায় নতুন রস,
একই তার নাম,
কিন্তু সে বুঝি আর-একজন।।
অস্তিত্বের গাণিতিক জ্যামিতি ও ছায়াপৃথিবীর অনুবাদ: চঞ্চল নাঈমের ‘ছায়ার ভোঁ’
| ফজলুল করিম
-
[image: চঞ্চল নাঈমের ‘ছায়ার ভোঁ’ কাব্যের প্রচ্ছদ]
আধুনিক বাংলা কবিতার মূলধারা যখন রূপক ও প্রতীকের প্রচলিত অলংকারে স্বস্তি
খোঁজে, *চঞ্চল নাঈম* তখন তাঁর ক...
১ সপ্তাহ আগে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন